ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোহিঙ্গা ক্যাম্পে কৃষি ও মানবিক কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে কৃষি ও মানবিক কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (১৫ জুলাই) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কৃষি, জীবিকা, মানবিক সহায়তা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে।

প্রতিনিধি দলটি ক্যাম্প-১৫-এ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে পরিচালিত ‘ফ্রেশ ফুড ভ্যালি’ কৃষি প্রকল্প ঘুরে দেখে। এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তি, সবজি উৎপাদন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্প কর্তৃপক্ষ আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের কার্যক্রম তুলে ধরে।

পরে প্রতিনিধি দল ক্যাম্প-২০ (বর্ধিত)-এ ডব্লিউএফপির কমিউনিটি জলজ চাষ প্রকল্প, আইওএমের অর্থায়নে কারিতাস বাংলাদেশ পরিচালিত বর্জ্য পানি পরিশোধন কেন্দ্র এবং আইএসডিই বাংলাদেশের বাস্তবায়নে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে এক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে।

প্রতিনিধি দল প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও জীবিকায়নে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। দিনব্যাপী পরিদর্শন শেষে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন