ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দীর্ঘ ১১ মাস পর ইরানের বন্দিদশা থেকে মুক্ত ১০ ভারতীয় নাবিক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

দীর্ঘ ১১ মাস পর ইরানের বন্দিদশা থেকে মুক্ত ১০ ভারতীয় নাবিক

দীর্ঘ কূটনৈতিক তৎপরতা ও আলোচনা শেষে অবশেষে ইরানের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ১০ ভারতীয় নাবিক। গত বছরের জুলাই থেকে একটি তেলবাহী জাহাজসহ তারা ইরানে আটক ছিলেন।

ভারত ও ইরানের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের পর তাদের মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং জানিয়েছে, মুক্ত হওয়া নাবিকেরা ‘এমভি হারবার ফিনিক্স’ নামের একটি জাহাজে কর্মরত ছিলেন। গত বছর ইরানের জাস্ক বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করার পর ইরানি কর্তৃপক্ষ নাবিকদের গ্রেপ্তার করে কারাদণ্ড দেন।

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ভারতের নৌপরিবহন অধিদপ্তর জানায়, আটক নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে একত্রিত অবস্থায় রয়েছেন।

তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও সমন্বয় করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে জাহাজটি আটক করা হয়েছিল কিংবা কোন অভিযোগে নাবিকদের গ্রেপ্তার করা হয়েছিল—সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

নৌযান পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আটক হওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি পালাউয়ের পতাকাবাহী ছিল।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!