ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে হঠাৎ বেড়ে গেলো সাদা-লাল বাংলাদেশের সমর্থক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

দেশে হঠাৎ বেড়ে গেলো সাদা-লাল বাংলাদেশের সমর্থক

ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। পছন্দের দলকে নিয়ে ভালোবাসার জানান দিতে সমর্থকদের ছাদে কিংবা বাড়িতে টাঙানো হয়েছে প্রিয়দলের পতাকা।

এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছে জাপানের সমর্থকরা। তবে মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল-বিরোধী নেটিজেনদের একটি অভিনব প্রচারণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তারা সেলেসাওদের বিপক্ষে জাপানকে সমর্থন দেওয়ার পক্ষে বেশ কিছু রসাত্মক ও আঞ্চলিক যৌক্তিকতা তুলে ধরেছেন।

বিশ্বকাপের মেগা আসরে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপানের পতাকার হুবহু মিল রয়েছে। বাংলাদেশের পতাকার মাঝের লাল বৃত্তের চারপাশের সবুজ রঙের জায়গায় কেবল সাদা রঙ ব্যবহার করলেই তা জাপানের পতাকায় রূপ নেয়। এই সাদৃশ্যকে পুঁজি করে অনেকে জাপানকে ‘সাদা বাংলাদেশ’ বা ‘সাদা-লাল’ বাংলাদেশ আখ্যা দিয়ে দলটিকে সমর্থন করার আহ্বান জানাচ্ছেন।

এর পাশাপাশি মহাদেশীয় আবেগের বিষয়টিও সামনে আনা হচ্ছে। প্রচারণাকারীদের মতে, জাপান যেহেতু এশিয়ার একটি দেশ, তাই দক্ষিণ আমেরিকান পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে একই মহাদেশের প্রতিনিধি হিসেবে জাপানের পাশে দাঁড়ানো প্রতিটি এশিয়ান ফুটবলপ্রেমীর নৈতিক দায়িত্ব।

এদিকে মাঠের সমীকরণে আজ নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও গতিময় ফুটবলের দেশ জাপান। এই ম্যাচের জয়ী দল চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলের বিদায় নিশ্চিত হবে বিশ্বকাপ থেকে। মাঠের ফুটবল রোমাঞ্চের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের এই ট্রল ও কাদা-ছোড়াছুড়ি ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। পছন্দের দলকে নিয়ে ভালোবাসার জানান দিতে সমর্থকদের ছাদে কিংবা বাড়িতে টাঙানো হয়েছে প্রিয়দলের পতাকা। এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছে জাপানের সমর্থকরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন