ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেরপুরে ‘ব্লাড টু সেভ লাইফ’-এর নেতৃত্বে হৃদয় ও রুবেল

Authorনিজস্ব প্রতিবেদক, শেরপুর

আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

শেরপুরে ‘ব্লাড টু সেভ লাইফ’-এর নেতৃত্বে হৃদয় ও রুবেল

শেরপুরে সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘Blood To Save Life (জীবন বাঁচাতে রক্ত)’-এর আগামী দুই বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩০ জুন এক অনুমোদনপত্র জারির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

অনুমোদনপত্রে স্বাক্ষর করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ২ নম্বর কামারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিস মিয়া। নির্দেশনায় আগামী এক বছরের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদিক হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল মিয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাব্বি, কোষাধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম শিমুল, সহ-কোষাধ্যক্ষ মো. শফিকুল মিয়া, প্রচার সম্পাদক মো. শাহীন মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. মর্তুজ মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক আলম মিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক এম. এন. নাঈম ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আল আমিন এবং দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ। এছাড়াও সদস্য হিসেবে আরও ৪৩ জনকে মনোনীত করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি সাইদিক হাসান হৃদয় রেডিও বার্তাকে বলেন, “সংগঠনের মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে তোলা।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, জলাতঙ্ক বা সোয়াচ (SWACH)-এর মতো রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষ ও পশুনিধনের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি দুস্থ মানুষের সেবায় নিঃস্বার্থভাবে রক্তদান কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ জুলাই ‘Blood To Save Life (জীবন বাঁচাতে রক্ত)’ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই তারা স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধারাবাহিকভাবে মানবসেবায় কাজ করে আসছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন