ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

গাজীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

এরই মাঝে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পরে মিছিলটি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিওতে আরো দেখা যায়, মিছিল শেষে নাছির মোড়ল বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই। আমরা রাজপথ ছাড়িনি।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলটি থানার সীমান্তবর্তী এলাকায় হয়েছে। এ ঘটনায় অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন