ঢাকা   রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহর। অচিরেই রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এখানে ‘এগ্রো-বেসড’ ইপিজেড স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী মিজানুর রহমান মিনু। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন