ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজের বক্তব্য থামিয়ে নবীন শিক্ষার্থীর কথা শুনলেন ছাত্রদল আহ্বায়ক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

নিজের বক্তব্য থামিয়ে নবীন শিক্ষার্থীর কথা শুনলেন ছাত্রদল আহ্বায়ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় নিজের বক্তব্য থামিয়ে এক নবীন শিক্ষার্থীকে কথা বলার সুযোগ করে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে উঠেন শাখা ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা ছাত্রদলের কাছে কী প্রত্যাশা করেন, কেমন ছাত্ররাজনীতি চান? তার এ বক্তব্যের পরপরই এক নবীন শিক্ষার্থী মঞ্চে উঠে আসেন। সঙ্গে সঙ্গে হাবিব নিজের স্থান ছেড়ে তাকে কথা বলার সুযোগ দেন।

নবীন শিক্ষার্থী ছাত্রদলের কাছে প্রত্যাশা জানিয়ে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন হলে সিট বাণিজ্য, দখলদার, চাঁদাবাজ, নেতাবাজ, অপসংস্কৃতি, অপরাজনীতি হয়, যেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তা না হয়।

এরপর পুনরায় বক্তব্য শুরু করেন ছাত্রদল নেতা হাবিব। তিনি বলেন, আমাদের বিশ্বাস ‘আমি’ থেকে ‘আমরা’ এই দর্শনেই এগিয়ে যাবে আমাদের পথচলা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের একটি প্রতিশ্রুতি দিতে চাই- ছাত্রদল এমন কোনো কাজ করবে না, যাতে আপনারা আতঙ্কিত হন। ছাত্রদল এমন কিছু করবে না, যাতে আপনারা ভয় পান, আমাদের এড়িয়ে চলেন। আমরা এমন রাজনীতি করতে চাই, যা আপনাদের আস্থা অর্জন করবে, আপনাদের পাশে থাকবে এবং আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন