ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ আবেদনকারীদের মতোই নির্ধারিত প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে লাইনে দাঁড়িয়ে নিজেই ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কন্যা হয়েও কোনো বিশেষ সুবিধা নেন নি।

বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাইমা রহমান অন্য পরীক্ষার্থীদের মতোই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি পরীক্ষাকেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে, তিনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে আসছেন।

কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি লাইনে দাঁড়িয়ে পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং প্রয়োজনীয় ধাপ শেষে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন