ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে ফিরে সাকিবের আর জাতীয় দলে খেলার সুযোগ নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

দেশে ফিরে সাকিবের আর জাতীয় দলে খেলার সুযোগ নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হয়ে আবারও আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় বাংলাদেশি অলরাউন্ডারের দেশে ফিরে আর জাতীয় দলে খেলার সুযোগ দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাকিবের খেলার বিষয়ে আজ ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আমিনুল বলেছেন, ‘দেশে ফিরে জাতীয় দলের হয়ে তার আর খেলার সুযোগ নেই। একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থান ছিল, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তিনি। আমার মনে হয় না তার দেশে ফেরার কোনো সুযোগ আছে। আর দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

আমিনুল আরো বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্যরা তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে দাঁড়ানোয় তাই দেশে ফিরে তার জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

আজ দেশে ফেরা নিয়ে রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিবও।

সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন