ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তি শেষে ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তি শেষে ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় রওনা হওয়া ফ্লাইটটি আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নিরাপদে পৌঁছায়।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি সেখান থেকে আর উড্ডয়ন করতে পারেনি। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটিকে আবার উড্ডয়নের উপযোগী করে তোলেন।

যান্ত্রিক ত্রুটির কারণে রোমে দীর্ঘ সময় আটকে থাকতে হওয়ায় ফ্লাইটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অবশেষে ত্রুটি কাটিয়ে শনিবার রাতে রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন