ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তানজিদ হাসান তামিম আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

তানজিদ হাসান তামিম আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায়

তানজিদ হাসান তামিম আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায়

স্পোর্টস ডেস্ক : জুলাই মাসের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তার সঙ্গে সেরার লড়াইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তামিম। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম করেন ১৫৯ রান। তার ব্যাটিং গড় ছিল ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। সেখানে ৭০ গড়ে করেন ১৪০ রান, স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭।

তামিমের প্রতিদ্বন্দ্বী গ্রিভসও জুলাইয়ে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তার ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। ম্যাচটি ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তারাউবা টেস্টে বল হাতে আরও উজ্জ্বল ছিলেন গ্রিভস। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও ২ উইকেট, খরচ করেন মাত্র ১২ রান। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

জুলাইয়ে দুই টেস্টে গ্রিভসের ব্যাট থেকে আসে ২১৫ রান, গড় ৭১.৬৬। বল হাতে নেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫। দুটি ওয়ানডেতেও খেলেছেন তিনি, যেখানে করেছেন ৩২ রান, স্ট্রাইক রেট ১১৪.২৮।

সেরার লড়াইয়ে থাকা তৃতীয় ক্রিকেটার হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের দুই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ওয়ানডেতে খুব বেশি সফল ছিলেন না তিনি। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩১ রান।

তবে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ব্রুক। পাঁচ ম্যাচে করেন ২২৯ রান। তার ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২১৪.০১।জুলাইয়ের পারফরম্যান্স বিবেচনায় তিন ক্রিকেটারের মধ্য থেকে একজনকে আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন