ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান

ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে রাখার বিষয়ে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেছেন, আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পথ বেছে নেয়। খবর আইআরএনএর।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাঘায়ি বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে চাপে রাখার সক্ষমতা নিয়ে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্য যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক পদক্ষেপের প্রতি আসক্তির প্রমাণ।

বাঘায়ি বলেন, যখনই ওয়াশিংটন কূটনীতি পরিচালনায় নিজেদের অক্ষম প্রমাণ করে, তখনই তারা নিষেধাজ্ঞার আশ্রয় নেয়। আবার নিষেধাজ্ঞা কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হলে তারা এর মাত্রা আরও বাড়িয়ে দেয়।

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, এটি আর কোনো নীতি নয়; বরং একটি অভ্যাসে পরিণত হয়েছে। আরও বিপজ্জনক বিষয় হলো, এই আসক্তি চিন্তাভাবনার জায়গাটিও দখল করে নিয়েছে।

বাঘায়ি বলেন, কয়েক দশক ধরে ইরান প্রমাণ করেছে যে পুরোনো ও ব্যর্থ এসব কৌশল দিয়ে দেশটিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, প্রকৃত ঝুঁকি হলো আমেরিকান রাজনীতিকরা এই বদভ্যাস আঁকড়ে থাকার কারণে নিজেদের তৈরি করা সংকট থেকে কম অপমানজনকভাবে বেরিয়ে আসার যে সামান্য সুযোগ এখনো রয়েছে, সেটিও শেষ পর্যন্ত নিজেরাই নষ্ট করতে পারেন।

সূত্র : আইআরএনএ

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন