ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার

বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি পুনর্গঠন করেছে সরকার। গত ১২ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপদেষ্টা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্যসেবা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য থাকবেন।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান-বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালককে কমিটির সদস্য করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের প্রধান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশী কর্মীদের বৈধ অভিবাসনে উৎসাহিত করা, বিদেশে কর্মী পাঠানো বৃদ্ধি এবং এক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে কমিটি।

পাশাপাশি বিদেশে থাকা অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষা এবং তাদের ঝামেলামুক্ত ও সম্মানজনক সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে প্রবাসীবান্ধব সেবা ও সুবিধা সহজ, নিশ্চিত ও সম্প্রসারণের বিষয়েও কাজ করবে কমিটি। সেবা কাঠামোর বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোর উপযুক্ত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে।

প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এর আগে ২৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা স্মারকের ধারাবাহিকতায় নতুন করে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন