ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

এমটিনিউজ২৪ ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। একই সঙ্গে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়েও আলোচনা হবে।

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচিতে থাকছে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও বিশেষ আয়োজন করা হবে। 

এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন