ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত সহকারী ন্যাটালি হার্পের ‘অস্বাভাবিক ঘনিষ্ঠ’ সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে। ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা ৩৫ বছর বয়সী হার্প স্কটল্যান্ড সফরের সময় একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এতে ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তার গভীর আবেগের কথাও উঠে এসেছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জুলাই ডেলাওয়ারে ইরান যুদ্ধের মার্কিন সামরিক হতাহতের একটি সমাহিতকরণ অনুষ্ঠানে যোগদানের আগে স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ব্যর্থ হওয়ার পর এই চিঠিটি লেখেন ন্যাটালি হার্প। সংবাদমাধ্যমটির সাংবাদিকদের দেখা ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পকে তার নিজের পক্ষে ইতিবাচক খবরাখবর সম্পর্কে আপডেট রাখার দায়িত্ব পালন করতে গিয়ে ন্যাটালিকে গলফ কোর্সে দীর্ঘ দূরত্ব ধরে ‘দৌড়াতে’ হয়েছে। স্কটল্যান্ডের সেই ঘটনার পর ট্রাম্পকে উদ্দেশ করে ন্যাটালি লেখেন, ‘স্কটল্যান্ডে গলফ কোর্সে হাঁটার সময় আমি কোনো বিব্রতকর পরিস্থিতির তৈরি করে থাকলে তার জন্যও ক্ষমা চাই। আমি চাই আমাদের মধ্যকার সবকিছু সর্বদা ঠিক থাকুক।’

চিঠিতে ন্যাটালি আরও উল্লেখ করেন যে, তিনি মানসিকভাবে বিক্ষিপ্ত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপে সারাদিন ‘খাওয়া পর্যন্ত ভুলে যাচ্ছিলেন’, এমনকি ‘ঘুমাতেও ভুলে যাচ্ছিলেন’ এবং দিনে কেবল কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছিলেন। চিঠির শেষাংশে তিনি লেখেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে, ন্যাটালি।’

৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই তরুণী সহকারীর সম্পর্ক নিয়ে ডেমোক্রেটিক সিনেটর জন ওসোফের সাম্প্রতিক মন্তব্য এবং এর আগে প্রকাশিত বেশ কিছু তথ্যের পর বিষয়টি আবারও পাদপ্রদীপে এসেছে। এর আগে ২০২৪ সালে ট্রাম্পের পুনরায় জয়ের পর নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে, ন্যাটালি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবেন। সে সময় প্রকাশিত আরেকটি চিঠিতে ন্যাটালি ট্রাম্পকে লিখেছিলেন, ‘আপনিই আমার কাছে সব’।

২০১৮ সাল থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন ন্যাটালি হার্প। তিনি প্রকাশ্যে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন যে, তার যখন বোন ক্যানসার ধরা পড়েছিল, তখন ট্রাম্পের নীতি ও সহায়তা তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। তবে অত্যন্ত অসুস্থ রোগীদের পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ দেওয়ার সেই দাবিটি নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে, ন্যাটালির এমন অতি-আনুগত্য ও সম্পর্কের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার নিজ পরিবারের সদস্যরাও। গত জুনে ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাই প্রেস্টন হার্প এই সম্পর্কটিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে অভিহিত করেছিলেন।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিএনএন-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে প্রেস্টন হার্প স্পষ্ট করে জানান যে, তার বোন শারীরিক আকর্ষণ থেকে নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রতি চরম ‘মোহগ্রস্ত’ বা অন্ধভক্তিতে আচ্ছন্ন হয়ে আছেন। তিনি বলেন, ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধুরা হলেন সেই সমস্ত মানুষ যারা তার ফ্যান ক্লাবের সদস্য। প্রেস্টনের মতে, প্রেসিডেন্টের প্রতি তার বোনের অন্তহীন আনুগত্য এবং কৃতজ্ঞতাবোধই সম্ভবত তাদের দুজনকে এত বেশি কাছাকাছি নিয়ে আসার মূল কারণ।

 

সূত্র: উইয়ন নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন