ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি, সবার কাছে দোয়া চাই : হিরো আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি, সবার কাছে দোয়া চাই : হিরো আলম

ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি, সবার কাছে দোয়া চাই : হিরো আলম

বিনোদন ডেস্ক : ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বিমানে করে দেশ ছাড়বেন তিনি। সৌদি আরবে কয়েকদিন অবস্থান করবেন এই কনটেন্ট ক্রিয়েটর। ওমরা পালনের পাশাপাশি একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে হিরো আলমের।

সৌদি আরব যাত্রা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা অনেকদিনের। এবার সেই সুযোগ হচ্ছে। ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি। আল্লাহ যেন আমার ওমরা কবুল করেন, সবার কাছে দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরবে কয়েকদিন থাকব। ওমরা পালনের পাশাপাশি সেখানে আমার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। একটি মোবাইল শোরুমের উদ্বোধন করব। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে সময় কাটানোরও ইচ্ছা আছে। বিদেশে গেলে সবসময়ই চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করতে।’

সৌদি আরব সফর নিয়ে নিজের অনুভূতি জানিয়ে হিরো আলম বলেন, ‘এটি আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক আবেগেরও একটি সফর। ওমরা পালন করতে পারা একজন মুসলমানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই এবারকার সফরটি আমার কাছে অন্যরকম। আমি সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে ওমরা পালন করে দেশে ফিরতে পারি। এসে আবার ভোট।’

সফর শেষে দেশে ফিরে আবারও নিজের নিয়মিত কাজ শুরু করবেন বলেও জানান হিরো আলম। তিনি বলেন, ‘দেশে ফিরে আমার কাজগুলো আবার শুরু করব। সামনে বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো নিয়ে কাজ করব। তবে তার আগে এই সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।’

এদিকে, ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন