ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি আজ রোববার দুপুরে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

এর আগে শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, শনিবার রাতে মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে স্বীকার করেন তিনি।
মাহিয়ার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলা রয়েছে। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অন্য এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন