ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একে একে ৫ গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

একে একে ৫ গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ

একে একে ৫ গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আবারো দাপট দেখালেন কনা-নাদিরারা। পাকিস্তানের জালে একের পর এক গোল করে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

চীনের হুলুনবুইরে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে চ্যালেঞ্জার পুলের খেলা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের গোল উৎসবের শুরু নবম মিনিটে। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন লনিমা নুপুর।

দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে রিমন সারিকা পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরো বাড়ান। তিন গোল হজমের পর একটি শোধ করে পাকিস্তান।

তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ও চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন