ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’, অপবাদের জবাবে মেঘনা আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ এএম

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’, অপবাদের জবাবে মেঘনা আলম

আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন। ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন তার কথা।

রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি।’

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’

তিনি আরও অভিযোগ করেন, সমাজে নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও ভাইরাল অডিও ক্লিপ থাকা সত্ত্বেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ প্রসঙ্গে তিনি দ্বিমুখী সামাজিক মানসিকতার সমালোচনা করেন।

পোস্টের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’ মেঘনা আলমের এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন