ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোপনে মিটিং করার সময় উত্তরখানে যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ এএম

গোপনে মিটিং করার সময় উত্তরখানে যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উত্তরখান থানাধীন তালতলা এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে পলাতক অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন