ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তবে কী নবমবারের মতো ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি? যা জানালেন ক্যাসেমিরো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

তবে কী নবমবারের মতো ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি? যা জানালেন ক্যাসেমিরো

তবে কী নবমবারের মতো ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি? যা জানালেন ক্যাসেমিরো

স্পোর্টস ডেস্ক : রেকর্ড সর্বোচ্চ ব্যালন ডি’অর আগে থেকেই নিজের দখলে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার নবমবারের মতো তার হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেখছেন অনেকেই। সতীর্থ, সাবেক ফুটবলার কিংবা কোচরাও এই আলোচনায় যোগ দিয়েছেন। রদ্রিগো ডি পল কোনো সন্দেহ ছাড়াই এবার মেসির হাতে ব্যালন ডি’অর দেখছেন, ক্যাসেমিরো সরাসরি তা না বললেও শুভকামনা জানিয়েছেন ক্লাব সতীর্থকে।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুলের মুখোমুখি হয়ে ডি পল জানিয়েছেন, ‘আমরা এ (ব্যালন ডি’অর) নিয়ে খুব একটা কথা বলিনি, তবে আপনারা নিশ্চয়ই আমার মতামত জানেন। আমার কাছে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। বিশ্বকাপের বছরে ৩৯ বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন, তা আর কেউ কখনও পারবে না।’

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পথে নিজের সবটুকু দিয়ে লড়েছেন মেসি। করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। এ ছাড়া ইন্টার মায়ামির হয়ে জিতেছেন প্রথম কোনো এমএলএসের শিরোপা। ব্যালন ডি’অরের দৌড়ে কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন ও রদ্রির মতো নিজের চেয়ে অনেক কম বয়সী খেলোয়াড়দের ছাপিয়ে কেন তিনিই নবমবারের মতো এই পুরস্কারটি জিতবেন– এমন প্রশ্নের জবাবে ডি পল খুব একটা জোর দেননি।

ইন্টার মায়ামির এই আলবিসেলেস্তে মিডফিল্ডার বলেন, ‘তিনি সকল বয়সেই সব সীমাবদ্ধতা জয় করেছেন, অসাধারণ সব খেলোয়াড়ের বিপক্ষে লড়েছেন এবং বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিলেন। তাই আমার কাছে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এটা ঠিক যে, ভোট তো আর আমি দিচ্ছি না।’

মেসির পক্ষে কথা বলেছেন তার ইন্টার মায়ামির সতীর্থ ও ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোও। অ্যাপল টিভিকে অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, ‘সে এখনও সেরা। বিশ্বকাপে তা প্রমাণ করেছে এবং এমএলএসেও এখনও প্রমাণ করে চলেছে।’ যদিও মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে সরাসরি উত্তর দেননি ক্যাসেমিরো, ‘আমরা জানি তার পক্ষে এটা সম্ভব এবং সে বিশ্বকাপে সেটি প্রমাণ করেছে। তবে এ নিয়ে কথা বলার দায়িত্ব আমার নয়।’

পরোক্ষভাবেই আবার মেসির পারফরম্যান্সের দিকে নজর দিতে বললেন এই ক্লাব সতীর্থ, ‘আপনি যখন কোনো সতীর্থের সঙ্গে খেলেন, তখন সবসময়ই চান সে জিতুক। কিন্তু ভোটের মাধ্যমে মানুষই সিদ্ধান্ত নেবে। আমি শুধু তার জন্য শুভকামনা জানাই। তবে আমি চাই মানুষ বিশ্বকাপে সে কী করেছে, সেটি দেখুক। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন