ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদেশ ভ্রমণের আগে সবাইকে বিয়ের পরামর্শ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

বিদেশ ভ্রমণের আগে সবাইকে বিয়ের পরামর্শ

বিদেশ ভ্রমণের আগে সবাইকে বিয়ের পরামর্শ

বিনোদন ডেস্ক : বিদেশ ভ্রমণের আগে সবাইকে বিয়ের পরামর্শ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যম ফেসবুকে নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ে করার পরামর্শ দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। 

অভিনেত্রীর সেই পোস্টে মূলত অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি উঠে এসেছে। বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার অভিযোগের পরই এমন মন্তব্য করে বসেন অভিনেত্রী।

পার্শ্ববর্তী দেশ নেপাল ভ্রমণে যেতে চেয়েও বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েন তিন তরুণী— এমন অভিযোগ কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!’

নারীদের নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে শবনম ফারিয়া আরও বলেন, ‘মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণায করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে এবং অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে …..।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন