ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন আ খ ম হাসান, অট্টহাসিতে ভেঙে পড়েন মুশফিক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন আ খ ম হাসান, অট্টহাসিতে ভেঙে পড়েন মুশফিক

‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন আ খ ম হাসান, অট্টহাসিতে ভেঙে পড়েন মুশফিক

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা আ খ ম হাসান দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের মাতিয়ে তুলছেন। অন্যদিকে মুশফিকুর রহিম ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের এ মজার মুহূর্ত এবার নজর কেড়েছে  সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে।

মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা আ খ ম হাসান। এরপর বহু জনপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে। সময়ের স্রোতে সেসব চরিত্র আজও দর্শকদের বিনোদিত করে। 

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে ব্যাট ও উইকেটের গ্লাভস হাতে ভরসার প্রতীক মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেটবিশ্বে নিজের মেধার সুবাস ছড়িয়ে দিচ্ছেন। বেশ কয়েকবার দলের নেতা হিসেবেও বাংলাদেশের হাল ধরেছেন তিনি। 

দুই ভুবনের দুই তারকাকে এবার দেখা গেল একসঙ্গে। একটি বিজ্ঞাপনের শুটিং করছেন আ খ ম হাসান ও মুশফিকুর রহিম। সেই বিজ্ঞাপনের শুটিংয়ে ঘটেছে মজার এক কান্ড। হঠাৎ ‘হাউজ দ্যাট’ বলে চিৎকার করে উঠলেন অভিনেতা আ খ ম হাসান। আর সামাজিক মাধ্যমে এমন কাণ্ডে অট্টহাসিতে ফেটে পড়লেন বাং তারকা ক্রিকেটার মুশফিক। শুটিং সেটের এমনই হাস্যরসের মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন আ খ ম হাসান।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন এ অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন— বিজ্ঞাপনের শুটিংয়ে হাসির বন্যা।

ভিডিওতে দেখা গেছে, একটি বিজ্ঞাপনের শুটিং চলছে। সেখানে আ খ ম হাসানের সঙ্গে রয়েছেন ক্রিকেটার মুশফিক ও এক অভিনেত্রী। শুটিংয়ের একপর্যায়ে হঠাৎ আ খ ম হাসান ক্রিকেট মাঠের আবহ তৈরি করে জোরে ‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন। আখম হাসানের এমন আচরণে যেন কিছুটা চমকে যান মুশফিক। পরক্ষণেই অবশ্য নিজের হাসি ধরে রাখতে পারেননি তিনি। অট্টহাসিতে ভেঙে পড়েন এ ক্রিকেটার। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন