ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলো আরও দুজন  

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলো আরও দুজন  

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) তাদের ছাড়পত্র দেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।  

ওই দুই জন হলেন– নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।

ডা. শাওন বিন রহমান বলেন, নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছিল। তারাসহ এ পর্যন্ত মোট ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আট জন। মারা গেছে ২০ জন।

উল্লেখ্য, ২১ জুলাই ওই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৩১ জন প্রাণ হারিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন