ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ২৭৮ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৫১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৬৭ হাজার ৪৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন