ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৯৩, মৃত্যু ৩

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৯৩, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৪৮৬ জন।

শনিবার অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই ঢাকার। 

এই সময়ে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন