ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) হামলায় নিহতের সংখ্যা প্রায় ১০০ জন হয়েছে। হামাসের আক্রমণে এক আইডিএফ সদস্য নিহতের অভিযোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এই হামলা শুরু হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দাবি, ইসরায়েলি হামলায় এক পরিবারের ১৮ জনসহ মোট প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন।

হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ২২ শিশুসহ অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন দুই শতাধিক।

গাজা সিটি, বেইত লাহিয়া, বুরেইজ, নুসেইরাত এবং খান ইউনিস এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সিটির এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণের আঘাতে আবাসিক এলাকা কেঁপে উঠছিল। বিভিন্ন অংশ থেকে তিনি আগুন ও ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখেছেন।

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি কাতজ বলেছেন, চুক্তি অনুযায়ী মৃত জিম্মিদের ফেরত দিতে গড়িমসি করছে হামাস। এরমধ্যেই মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে এক আইডিএফ সদস্যকে তারা হত্যা করেছে।

হামাস খুব সুস্পষ্ট সীমা লঙ্ঘন করেছে দাবি করে কাতজ হুঁশিয়ার করেন, মৃত জিম্মিদের দেহ ফেরতের শর্ত লঙ্ঘন এবং ইসরায়েলি সেনার ওপর হামলা চালানোর জন্য হামাসকে অনেক চড়া মূল্য দিতে হবে।

এদিকে, ইসরায়েলি সেনার ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস। এক বিবৃতিতে তারা দাবি করেছে, রাফায় গোলাগুলির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করছে হামাস। যুদ্ধবিরতি যুক্তিতে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। বরং গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়ে প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের দিক থেকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, মঙ্গলবার উদ্ধার করা এক জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করা হয়েছে।

হামলার পরও যুদ্ধবিরতি ভেঙে পড়বে না দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলে সেনারা হামলার লক্ষ্যে পরিণত হলে তারা পালটা হামলা করবে।

তিনি বলেন, আমার বক্তব্য হচ্ছে, হামাস এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তো, ইসরায়েল পালটা হামলা চালিয়েছে এবং সেটা তাদের করা উচিত। তবে যুদ্ধবিরতি কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। আপনাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য হামাস খুবই ছোট একটা ইস্যু। তাদের উচিত নিজেদের শুধরে নেওয়া।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন