ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভয়াবহ পরিস্থিতি, ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম

ভয়াবহ পরিস্থিতি, ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা!

ভয়াবহ পরিস্থিতি, ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটি দখল করতে গিয়ে মাত্র ৩ দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

জানা গেছে, আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে।

সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, আরএসএফ এল-ফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে ‘একটি সত্যিকারের গণহত্যা’ বলে উল্লেখ করেছে। 

সংস্থাটি বলেছে, বিশ্ব আজ যে গণহত্যা দেখছে সেটা দেড় বছরেরও বেশি সময় আগে এল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই ধারাবাহিকতা। সেই সময় বোমাবর্ষণ করে, অনাহারে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ।

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এল-ফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

সুদানের সরকার জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত শহরটিতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন