ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক, ২ জনের প্রাণহানি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক, ২ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে দুজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) ওই দুর্যোগের কারণে একাধিক স্থানে বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শহরের মেয়র এরিক অ্যাডামস তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৩০ অক্টোবর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রায় কয়েকঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, এক বিকেলে ১০ মিনিটেই তা ছাড়িয়ে গেছে।

বিভিন্ন স্থানে বন্যা ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া, জন এফ কেনেডি, লা গুয়ারদিয়া এবং নেওয়ার্ক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে ৪ দশমিক ৭ সেন্টিমিটার, লা গুয়ারদিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার এবং নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের উপকূলীয় কিছু এলাকায় প্লাবনের সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন