ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ এএম

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেই চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও দাবি করেন, তেহরান তাদের দাবির প্রায় সবই মেনে নিতে রাজি হয়েছে। যারমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও আছে।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেছেন, ইরানের সঙ্গে তাদের দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি আগামী ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। কিন্তু এ চুক্তির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কারণ এর আগেই ইরানিদের সঙ্গে তারা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেন।

ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা এ সপ্তাহের শেষদিকে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। কিন্তু দ্বিতীয় দফার আলোচনায় যদি কোনো চুক্তি না হয় তাহলে লড়াই শুরু হবে বলে সতর্কতা দেন তিনি।

সূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!