ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৬ এএম

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।

ইসরায়েল প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

খাজা আসিফের দাবি, ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি অঞ্চলটির যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

১৯১৭ সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে বালফোর ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে ঘোষণাটিকে বিবেচনা করা হয়।

ইসরায়েলের বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে খাজা আসিফ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও ইসরায়েলের নীতিগত অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না।

তিনি বলেন, জেরুজালেমে যে-ই ক্ষমতায় আসুন—সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা—পার্থক্য খুবই সামান্য হবে।

এর আগে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যানসারাস রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন