প্রথম এআই চশমা ‘রে-ব্যান মেটা অডিও’ উন্মোচন
মেটা তাদের ‘কানেক্ট-২০২৬’ সম্মেলনে ক্যামেরাবিহীন প্রথম এআই চশমা ‘রে-ব্যান মেটা অডিও’ উন্মোচন করেছে। ক্যামেরা না থাকায় গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমানোর পাশাপাশি এতে গান ও পডকাস্ট শোনা, ফোন কর করা, অনুবাদ এবং মেটার ‘মিউজ’ এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা রয়েছে।
মেটার হার্ডওয়্যার পার্টনার এসিলর-লুক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি এই চশমার প্রারম্ভিক দাম ৩৪৯ ডলার। আগামী ১৩ অক্টোবর থেকে এর প্রি-অর্ডার নেওয়া হবে।
ক্যামেরাবিহনি নকশায় গোপনীয়তায় গুরুত্ব
মেটার আগের এআই চশমাগুলোর বিপরীতে ‘রে-ব্যান মেটা অডিও’-তে কোনো ক্যামের রাখা হয়নি। ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিয়ে অন্যের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারনের আশঙ্কা থেকে যে গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়েই নতুন মডেলে ক্যামেরা বাদ দেওয়া হয়েছে।
এর আগে মেটা রেকর্ডিং নির্দেশক বাতি পরিবর্তনের চেষ্টা করা হলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাওয়ার মতো ব্যবস্থাও চালু করেছিল। নতুন মডেলে পুরোপুরি ক্যামেরাবিহীন নকশা ব্যবহার করলেও মেটার এআই চশমা প্ল্যাটফর্মের বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।
একবার চার্জে চলবে ১২ ঘণ্টা
ক্যামেরা বা সংশ্লিষ্ট হার্ডওয়্যার না থাকায় নতুন চশমাটি আগের তুলনায় পাতলা এবং এর ওজন ৪৩ গ্রাম। এত রয়েছে অ্যাডজাস্টেবল টেম্পল টিপস, পরিবর্তনযোগ্য নোজ প্যাড এবং ওভার-এক্সটেনশ হিঞ্জ।
মেটার দাবি, একবার চার্জে চশমাটি ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। আর চার্জিং কেস ব্যবহার করলে মোট ব্যাটারি লাইফ পাওয়া যাবে ৪৮ ঘণ্টা পর্যন্ত।
চশমাটি ২৩টি রঙ ও লেন্সের সমন্বয়ে পাওয়া যাবে। এতে রেট্রো-স্টাইলের ‘ক্লাবমাস্টার’ এবং আয়তাকরি ‘বারব্যাস্ক’-এই দুটি নতুন -েব্যান স্টাইল থাকছে। চাইলে প্রেসক্রিপশন বা পাওযারযুক্ত লেন্সের সংস্করণও নেওয়া যাবে।
নতুন ক্যামেরাযুক্ত চশমাও আনল মেটা
ক্যামেরাবিহীন মডেলের পাশাপাশি পরবর্তী প্রজন্মের ক্যামেরাযুক্ত ‘রে-ব্যান মেটা জেন ৩’ও উন্মোচন করেছে মেটা। এতে প্রচলিত ‘ওয়েফারার’ ডিজাইনের পাশাপাশি ‘এভিয়েটর’ ও ‘জেনা’ স্টাইল থাকছে।
নতুন চশমায় রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ৩কে আল্ট্রা এইচডি ভিডিও ধারন করতে পারে। এতে ছয়টি মাইক্রোফোনের অ্যারেও রয়েছে। ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেটা।
এছাড়া চশমাগুলোর রঙ ও স্টাইল পরিসর বাড়ানোর পাশাপাশি নতু নতুন বাজারে এগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে কোম্পানিটি।
আসছে আরও এআই সুবিধা
মেটার এআই চশমাগুলোতে নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ ব্যবহারের সুবিধা থাকবে। এর পাশাপাশি ডলরি অ্যাটমস ক্যাপচার, উন্নত ফটো সিলেকশন, ল্যান্ডস্কেপ ও পোট্রেট অপশন, উন্নত শ্রবণ সুবিধা এবং আরও উন্নত এআই রেসপন্সের মতো ফিচার আনার কথা জানিয়েছে কোম্পানিটি।
এছাড়া অতিরিক্ত অডিও মোড ও কাস্টমাইজযোগ্য কন্ট্রোল যুক্ত হবে। ব্যবহারকারীর তথ্য কোম্পানির কাছে সুরক্ষিত রাখতে ‘প্রাইভেট প্রেসেসিং’ নামে একটি ফিচার আনার ইঙ্গিতও দিয়েছে মেটা।






