ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা কারাগারে মারা গেছেন।

সুপার এস এম কামরুজ্জামান জানান, বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টা ৫ মিনিটে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন