ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ নভেম্বর, ৯ ক্যাটাগরিতে পদক পাবেন খামারি-উদ্যোক্তারা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ নভেম্বর, ৯ ক্যাটাগরিতে পদক পাবেন খামারি-উদ্যোক্তারা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ২৬ নভেম্বর। রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য নয়টি ক্ষেত্রে খামারি ও উদ্যোক্তাদের পদক দেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে সম্প্রতি এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে একটি কমিটি ও ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, এ বছরের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

২৬ নভেম্বর প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন হলেও প্রদর্শনী চলবে তিন দিন, ২৮ নভেম্বর পর্যন্ত। একই দিন সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হবে।

জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুসরণ করে প্রাণিসম্পদ খাতে গৌরবময় ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নয়টি ক্ষেত্রে পদক দেওয়া হবে। ক্ষেত্রগুলো হলো—গবাদিপশুর খামার, পোলট্রি খামার, প্রাণী ও প্রাণীজাত পণ্য উৎপাদন—মাংস, দুধ ও ডিম—প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি; প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ কারখানা বা শিল্প; প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা–সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন; প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও প্রাণিসম্পদ–সংক্রান্ত সমাজভিত্তিক সংগঠনের অবদান; আত্মকর্মসংস্থান ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদান; পোলট্রি ও গবাদিপশুর প্রযুক্তি হস্তান্তর; প্রাণীস্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবদান; এবং প্রান্তিক চাষি, নারী ও অনগ্রসর খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে অবদান।

বুধবার বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কাজ শুরু করবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন