ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।

এ ছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১ তম সম্মেলনের (কপ ৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন।

স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁকে স্বাগত জানান।

উদ্বোধনী অধিবেশনের আগে প্রধানমন্ত্রী লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনাও করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন