ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

বিএনপির দুজন নেতাকে গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সরকার জিয়াকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ নিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের এক বছরের চুক্তিতে তাদের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন