ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন ও পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।

এনসিপির এমপি আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আধুনিক সমরাস্ত্র নিজস্ব দেশে উৎপাদনের ক্ষেত্রে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বেগবান করছে।

সালাহউদ্দিন আরও বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষাশিল্প সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করার লক্ষ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন