ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০২৭ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্মেন্টস সামিট’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আজ রোববার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আমন্ত্রণের কথা জানানো হয়।

২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাঁর দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতের বিশ্ব গঠনের লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে দুবাইয়ে বৈশ্বিক আলোচনার প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুবাইয়ের শাসক।

‘শেপিং ফিউচার গভর্মেন্টস’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২৭ সালের ওয়ার্ল্ড গভর্মেন্টস সামিট অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড গভর্মেন্টস সামিট হলো একটি বিশ্বমানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের নেতারা একত্রিত হন। বিশ্বজুড়ে তৈরি হওয়া নতুন নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী শাসনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করা ও অভিজ্ঞতা বিনিময় করা এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

ইউএই দূতাবাসের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালে অনুষ্ঠিত এই সামিটে ৬০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন। ১৫০টির বেশি দেশ থেকে ৫০০ জনেরও বেশি মন্ত্রী ও প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া বৈশ্বিক চিন্তাবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞসহ আরও ৬ হাজারের বেশি প্রতিনিধি এতে যুক্ত হন।

এই সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে নীতিগত উদ্ভাবন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর সুনির্দিষ্ট অংশীদারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

তথ্যসূত্র:বাসস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন