ঢাকা   সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

১২ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওএসডি অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, গৌতম চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ ছাড়া ওএসডি যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

কেন এসব কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনের সে বিষয়ে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে বলেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন