ঢাকা   সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিল্পকলার নতুন ডিজি শিবলী, ৭ পরিচালক নিয়োগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম

শিল্পকলার নতুন ডিজি শিবলী, ৭ পরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. লতিফুল ইসলাম শিবলী। এক বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই পদে মো. লতিফুল ইসলাম শিবলীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে শিল্পকলা একাডেমির পরিচালক পদেও সাতজনকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগপ্রাপ্তরা হলেন-শাহনাজ পারভীন লিপি, আব্দুল হালিম চঞ্চল, সারমিন সুলতানা ইসলাম, বৈশাখী সমদ্দার, শাহীন দিল-রিয়াজ, দীপক কুমার গোস্বামী ও ড্যানিয়েল আফজালুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন