জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। অবসরে যাওয়ার সুবিধার্থে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাকে ওএসডি করা হয়েছে।





