ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে প্রশ্ন ছুঁড়ে দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

এবার যে প্রশ্ন ছুঁড়ে দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এবার যে প্রশ্ন ছুঁড়ে দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো?’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

তিনি আরও লিখেছেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। 

শেখ রবিউল আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রশ্ন তুলেছেন জামায়াত আমির  ডা. শফিকুর রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন