ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জরুরি সতর্কবার্তা কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

জরুরি সতর্কবার্তা কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য

জরুরি সতর্কবার্তা কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস।

সোমবার (২ মার্চ) রাত ৮টা ৩৯ মিনিটে দূতাবাসের ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো দৃশ্য, ছবি বা ভিডিও করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে হবে। একই সঙ্গে এই ধরনের কোনো সংবেদনশীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা লাইভ সম্প্রচার না করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির স্থানীয় আইন অত্যন্ত কঠোরভাবে মেনে চলতে হবে। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ ছবি বা ভিডিও ধারণ করে প্রচার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!