ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কালসহ ৪ জন গ্রেপ্তার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কালসহ ৪ জন গ্রেপ্তার

৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কালসহ ৪ জন গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন