ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জ্বালানি তেল নিয়ে এবার নয়া সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

জ্বালানি তেল নিয়ে এবার নয়া সুখবর

জ্বালানি তেল নিয়ে এবার নয়া সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদযাত্রায় পরিবহনগুলোকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখব। আগামী ১৫ তারিখ থেকে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। আমরা তাদেরকে এ নিশ্চয়তা দিয়েছি।

শনিবার (১৪ মার্চ) কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ঈদযাত্রায় তাদের কষ্ট মানে, আমাদের কষ্ট। তাদের কষ্ট লাঘব করার দায় রয়েছে নির্বাচিত সরকারের। আগামীকাল দিনের শুরুতেই আমরা দেশবাসীকে আমাদের পরিকল্পনার কথা জানাতে পারব।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!