ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও সনদসংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। তবে এসব সমস্যা সমাধান করে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, এ ক্ষেত্রে কারিআনা পাসধারীদেরও নিয়োগের সুযোগ রাখা হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষাকেও গুরুত্ব দিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোকে সরকারের নিয়ন্ত্রণে এনে দেশের প্রচলিত নীতিমালা অনুযায়ী যুগোপযোগী করার বিষয়টি নিয়ে কাজ চলছে। একই সঙ্গে ইবতেদায়ী ও কওমি শিক্ষাসহ দেশের বিভিন্ন শিক্ষা ধারাকে সমন্বিত একটি শিক্ষাব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় নান্দনিক পরিবেশ নিশ্চিত করা, নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া কক্সবাজার ও বান্দরবান জেলা এবং নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরেকটি প্রকল্প জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!