ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফখরুলকন্যা যা বললেন আড়ংয়ের ব্যাগ বিতর্ক নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ এএম

ফখরুলকন্যা যা বললেন আড়ংয়ের ব্যাগ বিতর্ক নিয়ে

ফখরুলকন্যা যা বললেন আড়ংয়ের ব্যাগ বিতর্ক নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কেনেন তিনি। তবে কাপড় কেনার পর শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন রুমিন ফারহানা।

ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা–সমালোচনা। 

এ ঘটনার পর এবার শপিং ব্যাগ নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।  যদিও তিনি তার পোস্টটিতে রুমিন ফারহানার আড়ংয়ের ওই ব্যাগ বিতর্কের বিষয়ে সরাসরি কোনো কিছু বলেননি।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে শামারুহ মির্জা লিখেছেন, ‘পলিটিক্যালি ইনকারেক্ট শোনাবে? কিন্তু আড়ং-এ হাজার হাজার টাকার শপিং করা যাবে কিন্তু পনেরো টাকা দিয়ে ব্যাগ কেনা যাবে না?’

ফখরুলকন্যার এই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ রুমিন ফারহানার ওই আড়ংয়ের ব্যাগ বিতর্কটি নিয়ে মন্তব্য করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!