ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজদের তথ্য ও ভিডিও দিলে আইফোন, মোটরসাইকেল পুরস্কার ঘোষণা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

চাঁদাবাজদের তথ্য ও ভিডিও দিলে আইফোন, মোটরসাইকেল পুরস্কার ঘোষণা

চাঁদাবাজদের তথ্য ও ভিডিও দিলে আইফোন, মোটরসাইকেল পুরস্কার ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদাবাজদের তথ্য ও ভিডিও সরবরাহকারীদের জন্য আইফোন, মোটরসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নবীন ফ্যাশনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, দেশের যে কোনো স্থানে সংঘটিত চাঁদাবাজির ঘটনা ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়সহ নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ (+৮৮০১৪০১১২০৭৭০) নম্বরে পাঠাতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হবে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবি।

উদ্যোক্তারা জানিয়েছেন, মোট ৫ হাজার চাঁদাবাজ শনাক্ত করার লক্ষ্যে ৫ হাজার পিস পাঞ্জাবি উপহার দেওয়া হবে। প্রতিটি পাঞ্জাবির মূল্য ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ টাকা।

এছাড়া সেরা ও নির্ভুল তথ্যদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি), দ্বিতীয় পুরস্কার ক্যানন ডিএস এল আর ক্যামেরা, তৃতীয় পুরস্কার ১২৫ সিসির মোটরসাইকেল। এছাড়া চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে রাখা হয়েছে যথাক্রমে ৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভি।

উদ্যোক্তারা দাবি করেছেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। একই সঙ্গে সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমাজ ঠিক করার দায়িত্ব আমাদের সবার। চাঁদাবাজদের মুখোশ উন্মোচনে সম্মিলিত উদ্যোগ জরুরি।’

উল্লেখ্য, এ বিশেষ কার্যক্রমটি ১৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন