ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মামুনুল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:২৪ এএম

মামুনুল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্ত। এ ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, চাঁন মিয়া হাউজিং এলাকার বকুল মিয়ার বাসার সামনে সন্ধ্যার পর মাস্ক পরিহিত মোটরসাইকেল আরোহী ককটেল বিস্ফোরণ ঘটান।

ঘটনার বিষয়তি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মাস্ক পড়ে মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো ফয়সাল জানান, সন্ধ্যার সময় আমাদের আমিরের জামায়াত মামুনুল হকের অফিসের পাশেও রহমানিয়া মাদ্রাসার পিছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আমাদের সাথে থানা পুলিশ যোগাযোগ করেছে এবং আতঙ্কিত না হওয়ার জন্য জানিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন