ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত জিতলে দেশে দুর্নীতি থাকবে না: সাদিক কায়েম

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

জামায়াত জিতলে দেশে দুর্নীতি থাকবে না: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হলে দেশে দুর্নীতির কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, একটি দল চাঁদাবাজি ও রাহাজানির মাধ্যমে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে মাত্র দেড় বছরের মধ্যেই তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কৃষকের টাকা আত্মসাৎসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।

এ সময় যাদের হাতে দেশ, সম্পদ ও মা-বোন নিরাপদ নয়; এমন কাউকে নেতৃত্বে বসানোর সুযোগ আর দেওয়া হবে না আশ্বস্ত করে তিনি বলেন, ‘যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা-বোন নিরাপদ; তাদেরকেই আমরা বেছে নেবো।’

অতীতে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে উল্লেখ করে সাদিক বলেন, ‘এই জুলুম-নির্যাতনে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। কিন্তু তারা কখনো বাতিলের সঙ্গে আপস করেননি।’

জনসভায় আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।

এ ছাড়া জনসভায় বক্তব্য দেন খুলনা অঞ্চলের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ দলটির অন্যান্য নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন